শুভাবরি ওয়েব ডেস্ক, ১২ ফেব্রুয়ারি, কলকাতা: গতকাল রাতে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল কৃষ্ণনগর পুলিশ জেলার নবদ্বীপ থানা এলাকার চৈতন্য সেতুর কাছে অবস্থিত একটি হোটেলের কাছে একটি জাল ফেলে ওড়িশা থেকে আসা একটি সন্দেহভাজন গাড়িকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ আটক করে।
গাড়িতে থাকা দুই ব্যক্তি আলম মন্ডল (৪০) এবং আলামিন মন্ডল(২৪) আটক করা হয়েছে। এই চালানটি ওড়িশা থেকে উ: ২৪ পরগনার বনগাঁয় আনা হচ্ছিল। আটক করা ব্যক্তি দুজন পুলিশের কাছে স্বীকার করেছে যে, তারা গত পাঁচ/ছয় বছর ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এই বিষয়ে নবদ্বীপ থানায় একটি মামলা শুরু হয়েছে।
