ওয়েব ডেস্ক; ৬ জুলাই : বারুইপুরে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু ঘটনাটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছে।

ABVP র পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের প্রতিটি ঘটনায় প্রশাসনের ভূমিকা হতে হবে দ্রুত, সংবেদনশীল ও নিরপেক্ষ। প্রমাণ সংগ্রহ, ফরেনসিক তদন্ত, সাক্ষী সুরক্ষা এবং বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপ যেন স্বচ্ছ ও পেশাদারভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের ওপর কোনো ধরনের চাপ, ভয়ভীতি বা হয়রানি যেন না হয়, সেদিকেও প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তারা বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনার পর অনেক সময় গুজব, বিভ্রান্তিকর তথ্য এবং রাজনৈতিক দোষারোপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ন্যায়বিচারের স্বার্থে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং তদন্তকারী সংস্থাকে তথ্য-প্রমাণের ভিত্তিতে কাজ করার সুযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার কখনো আবেগ, গুজব বা জনমতের চাপে নয়; প্রমাণ ও আইনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হওয়া উচিত।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দাবি:

  • বারুইপুরের ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছ ও সময়বদ্ধ তদন্ত সম্পন্ন করতে হবে।
  • তদন্তে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
  • দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
  • ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় আর্থিক ও মানসিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
  • তদন্তকে প্রভাবিত করার বা অপরাধীদের আড়াল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
  • নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যজুড়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা, আইন প্রয়োগের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা কর্মসূচি জোরদার করতে হবে।

এই বিষয়ে এবিভিপির রাজ্য সম্পাদক মাননীয় নীলকণ্ঠ ভট্টাচার্য বলেন,”অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, অপরাধীর কোনো রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিচয় থাকতে পারে না; তার একমাত্র পরিচয়—সে একজন অভিযুক্ত, এবং আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হোক। একই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষকে শান্তি, সংযম এবং আইনসম্মত উপায়ে ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *