ওয়েব ডেস্ক; ৭ মার্চ: ৫ মার্চ বর্ডার ফাঁড়ি খাজিবাগান, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৫৪ তম বর্ডার সিকিউরিটি ফোর্স, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ব্যারিকেডের কাছে ৪ থেকে ৫ জনের সন্দেহজনক গতিবিধি দেখেছিল। জওয়ানরা তাদের থামতে চ্যালেঞ্জ করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এর পরে জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। তল্লাশির সময় জওয়ানরা ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যাগ থেকে ৯ লাখ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত বাংলাদেশি মুদ্রা কাস্টমস বিভাগ, বনপুরে হস্তান্তর করা হয়েছে।
সাফল্যে আনন্দ প্রকাশ করে, ৫৪ ব্যাটালিয়ন, বিএসএফ এর কমান্ডিং অফিসার, বলেছেন যে আমাদের সদস্যরা সব ধরণের আন্তঃসীমান্ত অপরাধ বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
