ওয়েব ডেস্ক; ২২ আগস্ট : ২১শে আগস্ট, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন, সীমা চৌকি গোবর্ধা, ১৫৩ ব্যাটালিয়নের জওয়ানরা আবারও চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে ১ টি দেশি কট্টা, ৩ টি জীবন্ত কার্তুজ, একটি ম্যাগাজিন এবং ২৫ ফেনসিডিল বোতল উদ্ধার করেছে। চোরাকারবারীরা ওই সামগ্রী ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।

ডিউটিতে থাকা জওয়ানরা জোরালো খবর পেয়েছিল যে সীমান্ত গ্রাম সোনপুর দিয়ে সীমান্ত পেরিয়ে নিষিদ্ধ পণ্য পাচার হতে চলেছে। তথ্য পাওয়ার পর, কোম্পানি কমান্ডার একটি কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) গঠন করেন এবং ঘটনাস্থলে পৌঁছে। সেই সময় কর্তব্যরত জওয়ানরা ২-৩ জন চোরাকারবারীকে সীমান্তের দিকে আসতে দেখে। জওয়ানদের আসতে দেখে চোরাকারবারীরা ঘন অন্ধকারের সুযোগ নিয়ে ভারতীয় গ্রামের দিকে পালিয়ে যায়। এর পরে, জওয়ানরা পুরো এলাকায় তল্লাশি চালায়। তল্লাশির সময়, জওয়ানরা ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করে যাতে ১টি দেশি কট্টা, ৩ টি জীবন্ত কার্তুজ, একটি ম্যাগাজিন এবং ২৫বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ৫,৫৬৪/- টাকা।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রী এ কে আর্য, ডিআইজি, মুখপাত্র, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার জানিয়েছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, বিএসএফের গোয়েন্দা শাখা অস্ত্র চোরাচালানের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে। তিনি আরও বলেন যে বিএসএফ জওয়ানরা শীঘ্রই পালিয়ে যাওয়া চোরাকারবারিদের খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করবে।