ওয়েব ডেস্ক; ৯ এপ্রিল: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ কর্মীরা চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্বের এলাকা থেকে ৫৪৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে। জব্দকৃত ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ১,১১,৬৮৮/- টাকা।
ঘটনাটি ৯ এপ্রিল বিএসএফের ১৪১ ব্যাটালিয়নের সীমা চৌকি ফরজিপাড়া এলাকায় ঘটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে, কর্তব্যরত জওয়ানরা কিছু সন্দেহজনক কার্যকলাপ টের পেয়ে অবিলম্বে এলাকাটি ঘিরে ফেলে এবং অনুসন্ধান অভিযান শুরু করে। তল্লাশিকালে উপস্থিত চোরাকারবারীরা ঘন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। জওয়ানরা ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেনসিডিল এবং আতশবাজি উদ্ধার করেছে।
এ ছাড়া সীমা চৌকি এমএস পুর, ৭০ ব্যাটালিয়ন, সীমা চৌকি গোবর্ধা, ১৫৩ ব্যাটালিয়ন, সীমা চৌকি কাকমারিচর, ১১৭ ব্যাটালিয়ন ও সীমা চৌকি আশারিদহ, ৩৫ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে মোট ৩৪৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে।
জব্দকৃত ফেনসিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করে, দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র তাদের অনেক প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে এটি কর্তব্যরত বিএসএফ জওয়ানদের দ্বারা প্রদর্শিত সতর্কতার প্রতিফলন মাত্র। তিনি জনগণকে কোনো অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন। তিনি কঠোর ভাষায় বলেছেন যে তার জওয়ানরা কোন অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনও ধরণের অপরাধ ঘটতে দেবেন না এবং এর সাথে জড়িত ব্যক্তিদের ছাড় দেবেন না।
