ওয়েব ডেস্ক; ২৬ মে: গত ২৫ মে , আইসিপি পেট্রাপোল, দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৫ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ৩৬ টি সোনার বিস্কুট সহ এক ট্রাক ড্রাইভার কে গ্রেপ্তার করে। যে বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল। জব্দ করা সোনার ওজন ৪,৭৯৭.১৭৮ গ্রাম এবং যার আনুমানিক মূল্য ২,৯৩,১০,৭৫৮/- টাকা।

আসলে, কর্তব্যরত জওয়ানরা সুনির্দিষ্ট খবর পান যে একজন ট্রাক চালক একটি খালি ট্রাক নিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে প্রবেশ করতে চলেছে। সঙ্গে সঙ্গে তল্লাশি দল গঠন করেন জওয়ানরা। প্রায় ১০৫০ ঘটিকায় ভারতীয় অংশে প্রবেশের পর জওয়ানরা উল্লিখিত ট্রাকটিকে থামিয়ে তল্লাশির জন্য গুদামে নিয়ে যায়। জওয়ানরা ট্রাকটির পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালালে তারা ট্রাকের কেবিনে স্পিকার বক্সের পিছনে একটি কাপড়ে মোড়ানো ৩৬ টি সোনার বিস্কুট উদ্ধার করে। এরপর জওয়ানরা ট্রাক ও সোনাসহ চোরাকারবারীকে সীমা চৌকি নিয়ে আসে। ধৃত পাচারকারীর নাম প্রদীপ রায় চৌধুরী, গ্রামের তালিখোলা (মতিগঞ্জ), জেলা উত্তর ২৪ পরগনা।

ধৃত চোরাকারবারী এবং জব্দ করা সোনা পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টম হাউস কলকাতার P&I শাখায় হস্তান্তর করা হয়েছে।