ওয়েব ডেস্ক; ২৫ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আলাদা আলাদা ঘটনায তাদের দায়িত্বের এলাকা থেকে ৬৬৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে এবং এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১,২৪,৭৪৫/- টাকা। চোরাকারবারীরা এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।

প্রথম ঘটনায়, ২৪ সেপ্টেম্বর, ৫ ব্যাটালিয়নের সীমা চৌকি ডোবারপাড়ার জওয়ানরা কিছু চোরাকারবারীকে সীমান্তের দিকে আসতে দেখে। তারা কাছাকাছি আসতেই অ্যামবুশে বসে থাকা জওয়ানরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে তাদের ঘিরে ফেলতে থাকে। তা দেখে চোরাকারবারীরা ভয় পেয়ে বিভিন্ন দিকে ছুটে পালতে থাকে। তবে জওয়ানরা ঘটনাস্থলে একজন ভারতীয় পাচারকারীকে ধরে ফেলে। পাচারকারীর কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে । ধৃত পাচারকারীর পরিচয় ভাস্কর ঘোষ, পিতা বাপ্পা ঘোষ, গ্রাম বারানবেড়িয়া, জেলা উত্তর ২৪ পরগনা বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, সে এই ফেনসিডিল বোতলগুলো বরণবেড়িয়ার বাসিন্দা সুকেশ ঘোষের কাছ থেকে নিয়েছিল। সীমান্ত পার করার পর তার ৪০০০/- টাকা পাওয়ার কথা ছিল.

এ ছাড়া একই দিনের অন্যান্য ঘটনায় সীমা চৌকি বিথারি, ১১২ ব্যাটালিয়ন, সীমা চৌকি শাসনী ও গোপালনগর, ৭০ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ৬১৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে।

আটক চোরাকারবারী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ কে আর্য, ডিআইজি, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ অধিকারী তার জওয়ানদের সতর্কতায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন যে বিএসএফ জওয়ানরা সীমান্ত অপরাধ এবং চোরাচালান বন্ধ করতে সম্পূর্ণরূপে দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন যে বিএসএফ জওয়ানরা যে কোনও ধরণের ঘৃণ্য কার্যকলাপকে ব্যর্থ করতে সময় লাগায় না।