ওয়েব ডেস্ক; ২১ অক্টোবর: ২১ অক্টোবর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি নওয়াদা, ৭০ ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের সতর্ক কর্মীরা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ টি অ্যান্ড্রয়েড মোবাইল বাজেয়াপ্ত করেছে। জব্দকৃত মোবাইলের আনুমানিক মূল্য ৪,৮৭,০০০/-টাকা। চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে এসব মোবাইল পাচারের চেষ্টা করছিল।
তথ্য অনুযায়ী, সীমা চৌকি -নওয়াদা, ৭০ ব্যাটালিয়নের জওয়ানরা দেখে যে হাতে ব্যাগ নিয়ে কিছু চোরাকারবারী ভারতীয় দিক থেকে বাংলাদেশের সীমান্তের তাঁর কাটার দিকে যাচ্ছে। জোয়ানরা তাদের দিকে ছুটে গিয়ে থামার জন্য চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে ঘন জঙ্গলের সুযোগ নিয়ে ভারতের দিকে পালিয়ে যায়, পরে জোয়ানরা এলাকায় ব্যাপক তল্লাশি চালায় এবং ৪০টি মোবাইল ফোন জব্দ করে।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক দফতর, মালদহের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এ.কে. আর্য বলেন, সীমান্তে দায়িত্ব পালনের সময় বিএসএফ সৈন্যরা সদা সতর্ক থাকে। আন্তঃসীমান্ত চোরাচালান বন্ধে বিএসএফ কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ, যার কারণে চোরাকারবারিরা সর্বদাই ক্ষতির শিকার হয়। তিনি বলেন, গোয়েন্দা বিভাগ চোরাকারবারিদের খোঁজ শুরু করেছে।
