ওয়েব ডেস্ক; ২১ জুন: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ কর্মীরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্বের এলাকায় ০৪ কেজি গাঁজাসহ এক ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ১৭ জুন, বিএসএফের ৫ ব্যাটালিয়নের সীমা চৌকি ঝাউডাঙ্গা এলাকায় ঘটে। বিএসএফ-এর গোয়েন্দা বিভাগ কর্তব্যরত জওয়ানদের জানায় যে কিছু চোরাকারবারি গাঁজা পাচারের চেষ্টা করছে। তথ্য অনুসার জওয়ানরা তাদের এলাকায় কিছু চোরাকারবারীর কার্যকলাপ লক্ষ্য করে। এর পরে জওয়ানরা এলাকায় অ্যামবুশ ও টহল বাড়িয়ে দেয়। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জওয়ানরা চোরাকারবারিদের ধাওয়া করে এক চোরাকারবারীকে ধরে ফেলে যার কাছ থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়।

ধৃত পাচারকারীর পরিচয়- প্রশান্ত মন্ডল, জেলা উত্তর ২৪ পরগনা। জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, এই গাঁজা তাকে কোনো এক অজ্ঞাত ব্যক্তি দিয়েছে।

আটক চোরাকারবারী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিএসএফ জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি তাদের কর্তব্যরত জওয়ানদের দ্বারা প্রদর্শিত সতর্কতার প্রতিফলন মাত্র। তিনি জনগণকে কোনো অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন। তিনি কঠোর ভাষায় বলেন যে তার জওয়ানরা সীমান্তে চোরাচালান বা অন্য কোনও ধরণের অপরাধ ঘটতে দেবে না এবং এর সাথে জড়িত ব্যক্তিদের ছাড় দেবে না।