ওয়েব ডেস্ক; ২১ জুলাই: ২০ জুলাই, দক্ষিণবঙ্গ সীমান্তের সীমা চৌকি ডোবারপাড়া, ৫ ব্যাটালিয়নের জওয়ানরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমান্তে ২,০০০ ইউনিট ওষুধ জব্দ করেছে। জব্দকৃত ওষুধের বাজার মূল্য ৩,৭২,৬৫০/- টাকা। চোরাকারবারীরা এই সামগ্রী ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

আসলে, সীমান্ত চৌকি ডোবারপাড়ার জওয়ানরা বিশেষ তথ্য পেয়েছিল যে চোরাকারবারীরা ৯ ঘাটের কাছে পাট ক্ষেতে পাচারের উদ্দেশ্যে ওষুধের একটি বড় চালান লুকিয়ে রেখেছে। তারপরে, খবর পেয়ে জওয়ানরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে এলাকাতে ব্যাপকভাবে তল্লাশি চালায়। তল্লাশির সময়, জওয়ানরা ৮ টি ব্যাগ থেকে ১০০০ ইউনিট হাইনিডেস ইনজেকশন এবং ১০০০ ইউনিট হাইনেক্স ইনজেকশন উদ্ধার করে। আশেপাশের গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করলে কেও এই জিনিসগুলির দাবি করতে এগিয়ে আসেনি।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ স্টেশন গাইঘাটাতে হস্তান্তর করা হয়েছে।

এ কে আর্য, ডিআইজি, জনসংযোগ আধিকারিক, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার জানিয়েছেন যে বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা নানা সমস্যায় পড়ছে। ওই কর্মকর্তা আরও বলেন, বিএসএফ কোনো অবস্থাতেই তাদের এলাকা থেকে চোরাচালান হতে দেবে না।