ওয়েব ডেস্ক; ৩০ অক্টোবর: গত ২৮ অক্টোবর, বর্ডার সিকিউরিটি ফোর্সের দক্ষিণবঙ্গ সীমান্তের ১০৭ ব্যাটালিয়নের সীমা চৌকি সুতিয়ার জোয়ানরা, সোনা চোরাচালান বানচাল করে ৪ টি সোনার বিস্কুট সহ একজন মহিলা পাচারকারীকে হাতেনাতে ধরেছে। চোরাকারবারি বাংলাদেশ থেকে ওই সোনার বিস্কুট ভারতে আনার চেষ্টা করছিল । জব্দ করা সোনার বিস্কুটগুলির ওজন ৪৮০ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ৩০,০৯,৬০০/- টাকা।
বিএসএফ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার বিএসএফ জওয়ানরা বিশ্বস্ত সূত্রে সোনা পাচারের সুনির্দিষ্ট খবর পান। এর ভিত্তিতে, সীমান্ত চৌকি সুতিয়ার জোয়ানরা আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৮ কিলোমিটার পিছনে উত্তর ২৪ পরগণা জেলার হেলেঞ্চা-আশাদু সড়কে একটি আম্বুশ স্থাপন করে। বিএসএফ কর্মীরা একটি সন্দেহজনক অটোরিকশা থামায় যাতে এক মহিলা বসে ছিল এবং তল্লাশির সময় তার কাছ থেকে ৪ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। মহিলাকে এই বিস্কুটগুলির বিষয়ে জিজ্ঞাসা করা হলে এবং সম্পর্কিত নথি চাওয়া হলে, তিনি নথিগুলি দেখতে ব্যর্থ হন, যার পরে জোয়ানরা ৪ টি সোনার বিস্কুট জব্দ করে এবং মহিলাকে গ্রেপ্তার করে।
ধৃত মহিলা পাচারকারীর পরিচয় চারু মন্ডল, স্বামী নিমাই মন্ডল, গ্রাম হরিহরপুর, বাগদাহ থানা বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলে যে হরিহরপুর গ্রামের বাসিন্দা আমির মন্ডল ও আনসার মন্ডল তার বাড়িতে এসে তাকে একটি প্যাকেট দিয়ে পার্ট সিমুলিয়া গ্রামে (বনগাঁ) নিয়ে যেতে বলে। সে আরও জানান, এই কাজের জন্য সে এক হাজার টাকা পেয়েছে। কিন্তু পথে বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা তাকে সোনাসহ ধরে ফেলে।
গ্রেফতার মহিলা পাচারকারী এবং জব্দকৃত সোনার বিস্কুটগুলিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বনগাঁ কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।
এ. কে আর্য, ডিআইজি, পাবলিক রিলেশন অফিসার, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার জোয়ানদের এই সাফল্যে খুশি প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, চোরাকারবারিরা মাঝে মাঝে বিভিন্ন উপায়ে সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করে।
