ওয়েব ডেস্ক; ১০ এপ্রিল: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বিএসএফ জওয়ানরা, চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করে আন্তর্জাতিক সীমান্তে ৮০০ পাতা ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ১২০ বোতল মদ (ব্ল্যাক হান্ট) জব্দ করেছে। যখন সেগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩,১১,৮০০/- টাকা।
৯ এপ্রিল ৫৪ ব্যাটালিয়নের সীমা চৌকি মাটিয়ারির সতর্ক জওয়ানরা তাদের দায়িত্বের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। জওয়ানরা কলা বাগানের কাছে কিছু চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। জওয়ানরা অবিলম্বে কলা বাগানের দিকে দৌড়ে যায় এবং সেখানে তল্লাশি করে, জওয়ানরা সেখান থেকে ৮০০ পাতা (প্রতিটি পাতায় 10 টি ট্যাবলেট) ট্যাপেনটাডল ট্যাবলেট ভর্তি ১ টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। এরপরে, জওয়ানরা আশেপাশের এলাকায় নিবিড় তল্লাশি শুরু করে, এই সময় কাছাকাছি একটি ধান ক্ষেত থেকে ১২০ বোতল মদ (ব্ল্যাক হান্ট) সহ ১ টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার হয়।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বানপুর কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।
জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করে, দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র তাদের অনেক প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে এটি কর্তব্যরত বিএসএফ জওয়ানদের দ্বারা প্রদর্শিত সতর্কতার প্রতিফলন মাত্র। তিনি জনগণকে কোনো অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন। তিনি কড়া কথায় বলেছেন যে তার জওয়ানরা কোন অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোন ধরণের অপরাধ ঘটতে দেবেন না এবং এর সাথে জড়িত ব্যক্তিদের ছাড় দেবেন না।
