ওয়েব ডেস্ক; ২৩ এপ্রিল: দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন বিএসএফের বিভিন্ন ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা জব্দ করেছে। জওয়ানরা সীমান্তে ১১৮১ বোতল ফেনসিডিল এবং ৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। জব্দকৃত ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ২,৪২,৪৭১/- টাকা। চোরাকারবারীরাভারত থেকে ফেনসিডিলের এই বিশাল চালান বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ।
২৩ শে এপ্রিল, সীমা চৌকি দয়ারামপুর, ১৪১ ব্যাটালিয়নের কর্মীরা তাদের দায়িত্বের এলাকায় কিছু সন্দেহজনক গতিবিধি অনুভব করে। জওয়ানরা দেখে যে কিছু চোরাকারবারী হাতে ব্যাগ নিয়ে বর্ডার লাইনের দিকে এগিয়ে যাচ্ছে, জওয়ানরা তাদের সতর্ক করে, কিন্তু জওয়ানদের সতর্কতা উপেক্ষা করে, চোরাকারবারীরা ক্রমাগত আধিপত্য লাইনের দিকে এগোতে থাকে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জওয়ানরা পিএজী (বিনা প্রাণঘাতী অস্ত্র) থেকে ২ রাউন্ড গুলি চালায়। তা দেখে চোরাকারবারি ভয় পেয়ে যায় এবং অন্ধকারের সুযোগ নিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর পরে, এলাকায় তল্লাশির সময়, জওয়ানরা ৭২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
অন্যান্য ঘটনায় সীমা চৌকি দোবারপাড়া, অ্যাডহক এসবি তৃতীয় ব্যাটালিয়ন, সীমা চৌকি ডোবিলা, ১৫৩ ব্যাটালিয়ন এবং সীমা চৌকি মধুপুর, ৬৮ ব্যাটালিয়নের জোয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ৪৫৪ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা জব্দ করেছে।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র, বিএসএফ জওয়ানদের তদারকিতে আনন্দ প্রকাশ করেন এবং বলেন যে বিএসএফ জওয়ানরা সীমান্ত অপরাধ ও চোরাচালান বন্ধ করতে সম্পূর্ণরূপে দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন যে জওয়ানরা যে কোনও অন্যায় কর্মকাণ্ড দমন করতে সদাই প্রস্তুত।
