ওয়েব ডেস্ক; ১১ নভেম্বর: গত ১০ নভেম্বর বর্ডার সিকিউরিটি ফোর্স, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন ৫ ব্যাটালিয়নের মানব পাচার বিরোধী দলের জোয়ানরা, এনজিও ‘মাতৃস্নেহা ফাউন্ডেশন’-এর সহায়তায় “মানব পাচার, শিশু যৌন শোষণ, শিশু শ্রম, লিঙ্গ লঙ্ঘন এবং বৈষম্য, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার ও সচেতনতার বিষয়ে একটি প্রচারণা অভিযান আয়োজন করেছে। উত্তর ২৪ পরগণা জেলার সীমান্তবর্তী গ্রাম শশাডাঙ্গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই কার্যক্রমে ‘মাতৃস্নেহা ফাউন্ডেশন’ এর এনজিও স্টাফ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স পেট্রাপোলের মানব পাচার বিরোধী দলের প্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েত শশাডাঙ্গার পঞ্চায়েত সদস্য এবং শত শত গ্রামবাসী অংশগ্রহণ করেন।
গ্রাম পঞ্চায়েত সদস্য এবং গ্রামবাসীরা এই ধরনের সচেতনতা প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করার জন্য বিএসএফ মানব পাচার বিরোধী দল এবং এনজিওকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এ কে আর্য, ডিআইজি, জনসংযোগ আধিকারিক, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছেন যে মানব পাচার এবং শিশু যৌন শোষণের মতো গুরুতর অপরাধ প্রতিরোধের জন্য, বিএসএফ এর মানব পাচার বিরোধী দল বিভিন্ন এনজিওর সহযোগিতায় বিভিন্ন সময়ে সচেতনতা প্রচার চালাচ্ছে যাতে এই সমস্ত ধরণের অপরাধ রোধ করা যায়।
