ওয়েব ডেস্ক; ২৭ অক্টোবর: গত ২৬ অক্টোবর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন ৬৮ ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের এএইচটিইউ টিমের জোয়ানরা ‘চাইল্ড লাইন’ এবং ‘শ্রীমা মহিলা সমিতি’ এনজিওর সাথে মিলিত হয়ে “মানব পাচার, শিশু যৌন শোষণ, শিশু শ্রম, “সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং প্রতিরোধ” ও লিঙ্গ বৈষম্যর বিরুদ্ধে একটি সচেতনতামূলক কর্মসূচী পরিচালনা করেছে। এই কর্মসূচি নদিয়া জেলার সীমান্তবর্তী গ্রাম বানেশ্বরপুর ও সিংমোরায় আয়োজিত করা হয়েছিল।

আশুতোষ মজুমদার, চাইল্ড লাইন এবং শ্রীমা মহিলা সমিতির এনজিও কর্মচারী এবং এএইচটিইউ, ৬৮ বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পঞ্চায়েত সদস্য/ গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বানেশ্বরপুর এবং সিঙ্গামোড়া গ্রামের ১২৮ জন গ্রামবাসী অংশগ্রহণ করেন।

গ্রাম পঞ্চায়েত সদস্য এবং গ্রামবাসীরা এই ধরনের সচেতনতা প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করার জন্য বিএসএফ, এএইচটিইউ এবং এনজিওকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ কে আর্য, ডিআইজি, জনসংযোগ আধিকারিক, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, বলেছেন যে মানব পাচার এবং শিশু যৌন শোষণের মতো গুরুতর অপরাধ প্রতিরোধের জন্য, বিএসএফ, এএইচটিইউ বিভিন্ন এনজিওর সহযোগিতায় বিভিন্ন সময়ে সচেতনতা প্রচার চালাচ্ছে যাতে এই সমস্ত ধরণের অপরাধ রোধ করা যায়।