কলকাতা ; ২৯ এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে রকম প্রথম দফায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে সেই একই রকম ভাবে ট্রেন্ড বজায় রাখলো দ্বিতীয় তফাতে। পুরো রিপোর্ট না আসলেও বিকেল পাঁচটা পর্যন্ত ইসিআইনেট মোবাইল অ্যাপ অনুযায়ী দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৮৯.৯৯ শতাংশ।
হুগলিতে ভোট করেছে ৯০.৩৪ শতাংশ , হাওড়াতে পড়েছে ৮৯.৪৪%, উত্তর কলকাতায় ৮৭.৭৭ শতাংশ, দক্ষিণ কলকাতায় ভোট পড়েছে ৮৬.১১ শতাংশ, নদীয়াতে ভোট পড়েছে ৯০.২৮ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৮৯.৭৪ শতাংশ, পূর্ব বর্ধমানে ৯২.৪৬ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৮৯.৫৭ শতাংশ।
