ওয়েব ডেস্ক; ৭ জানুয়ারি: নির্দিষ্ট খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর কলকাতা জোনাল অফিস কৃষ্ণনগরের কাছে একটি বিশেষ গোয়েন্দা অভিযানে ৪.৯ কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় ৬.৬৮ কোটি টাকা।

বড় আন্দুলিয়া থেকে চাপরার দিকে যাওয়ার পথে লক্ষ্মীগাছা মোড়ে একটি মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা ২১-টি হলুদ ধাতব বস্তু পরীক্ষা করে দেখা যায়, এর মধ্যে বিদেশি চিহ্নযুক্ত সোনার বার, বিকৃত বার এবং খুচরো সোনা রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি প্রয়োজনীয় পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন এবং জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, উল্লিখিত মূল্যবান জিনিসগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিল।

উদ্ধার করা সোনা বাজেয়াপ্ত করা হয়েছে এবং কাস্টমস আইন, ১৯৬২-র ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।