ওয়েব ডেস্ক; ১৫ নভেম্বর: ১৪৮ তম বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে আজ গোসাবা ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,,মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয়া সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, মাননীয়া সাংসদ প্রতিমা মন্ডল, জয়নগর লোকসভা কেন্দ্র, মাননীয় বিধায়ক সুব্রত মন্ডল, গোসাবা, মাননীয় অতিরিক্ত জেলা শাসক( উন্নয়ন), মাননীয় মহকুমা শাসক, ক্যানিং সহ অন্যান্য অতিথিবর্গ। বিরসা মুন্ডার জীবন কাহিনী নিয়ে একটি নাটিকা প্রদর্শিত হয়, আদিবাসী নৃত্য পরিবেশিত হয়, চারজন কৃতি (ST) ছাত্র কে সংর্বধনা দেওয়া। এছাড়া ও বিভিন্ন ক্ষেত্রে কিছু কৃতি মানুষকে ও সংবর্ধনা দেওয়া হয়।