ওয়েব ডেস্ক ; ৬ মে : মেট্রো রেলওয়ে আনন্দের সাথে ঘোষণা করছে যে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল টি-২০ ম্যাচের পর ব্লু লাইন এবং গ্রিন লাইন-২-এ বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হবে, যা ৭ মে (বুধবার) রাতে ইডেন গার্ডেনে কলকাতা এবং শহরতলির ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে ।

স্মার্ট কার্ড, টোকেন এবং কাগজ ভিত্তিক QR টিকিট বিক্রির জন্য শুধুমাত্র ওল্ড এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে।

   এই বিশেষ পরিষেবাগুলির জন্য সাধারণ ভাড়ার পাশাপাশি প্রতি টিকিটের জন্য ১০ টাকা সারচার্জ আরোপ করা হবে।             

এদিন রাত ১২ টায় এসপ্ল্যানেড থেকে মেট্রো ছাড়বে ।