কলকাতা ; ২৭ মে : আগামী ২৮শে মে, ঈদ-উল-যুহা উপলক্ষে ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে কিছুটা কম পরিষেবা চলবে।
ব্লু লাইন
সপ্তাহের সাধারণ ২৬০টি পরিষেবার পরিবর্তে মোট ২৪৬টি পরিষেবা চালু থাকবে। তবে, উভয় টার্মিনাল স্টেশন থেকে প্রথম এবং শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ইয়েলো লাইন
সপ্তাহের সাধারণ ১২০টি পরিষেবার পরিবর্তে মোট ৯২টি পরিষেবা চালু থাকবে। প্রথম এবং শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
গ্রিন লাইন
সপ্তাহের সাধারণ ২২৮টি পরিষেবার পরিবর্তে মোট ২০৪টি পরিষেবা চালু থাকবে। টার্মিনাল স্টেশনগুলো থেকে প্রথম এবং শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
উপরোক্ত দিনে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের ট্রেন পরিষেবায় কোনো পরিবর্তন হবে না।
