ওয়েব ডেস্ক; ১৪ আগস্ট : মেট্রো 15 আগস্ট (বৃহস্পতিবার) ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে 288টি দৈনিক পরিষেবার পরিবর্তে ব্লু লাইনে 188টি (94 UP + 94 DN) পরিষেবা চালাবে।
প্রথম পরিষেবা এবং শেষ পরিষেবা কোনও পরিবর্তন নেই।
সেই দিন যথারীতি রাত 10:40 টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
গ্রীন লাইন-১
মেট্রো 15 আগস্ট (বৃহস্পতিবার) গ্রীন লাইন-1-এ 106টি দৈনিক পরিষেবার পরিবর্তে 90টি (45 পূর্বমুখী + 45 পশ্চিমগামী) পরিষেবা চালাবে।
প্রথম পরিষেবা এবং শেষ পরিষেবা কোনও পরিবর্তন নেই ।
গ্রীন লাইন-২
মেট্রো 130টি দৈনিক পরিষেবার পরিবর্তে 15 আগস্ট (বৃহস্পতিবার) গ্রীন লাইন-2-এ 90টি (45 পূর্বমুখী + 45 পশ্চিমগামী) পরিষেবা চালাবে।
প্রথম পরিষেবা – শেষ পরিষেবা কোনও পরিবর্তন নেই।
ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে সাধারণ পরিষেবা পাওয়া যাবে।
