ওয়েব ডেস্ক; ১০ জানুয়ারি: মাদার টেরেসা এবং মিশনারিজ অফ চ্যারিটি – র নাম করে কিছু এনজিও বেআইনি ভাবে ডোনেশন সংগ্রহ করছে। এমনি অভিযোগ করেন অ্যাডভোকেটস্ এবং আইপি অ্যাটর্নিস্ বিশ্বজিৎ সরকার।
বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মাদারটেরেজা এবং মেশিনারিজ অফ চ্যারিটি নাম নিয়ে যে সমস্ত এনজিও ডোনেশন সংগ্রহ করছেন তারা সেই সমস্ত টাকা বাণিজ্যিক বিষয়ে খরচ করছেন। সেখানে কোন ভাবেই সাধারন গরিব দু:স্থ মানুষদের সাহায্য করা হচ্ছে না। সেটি একেবারেই অনৈতিক।
তিনি আরো বলেন, এইসব অসৎ সংস্থা বেআইনিভাবে ব্যাংক একাউন্ট তৈরি করছে এবং সেখানে সাধারণ মানুষদের টাকা গ্রহণ করছে।
বিশ্বজিৎ বাবু এই সমস্ত বিষয়কে সামনে রেখে মাদার টেরেজা এবং মিশনারিজ অফ চারিটির নাম যে খারাপ হচ্ছে সেই বিষয়টি তুলে ধরেন।
এছাড়াও তিনি এই সমস্ত অসৎ সংস্থাগুলিকে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে আবেদন করেন।
তিনি জনসাধারণ এবং বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে তার আবেদন যে মাদারটেরেজা বা মিশনারিজ অফ চারিটি কিম্বা অন্য কোন সমাজসেবামূলক কাজে অর্থ সাহায্য দেওয়ার আগে একটু যাচাই করে নেবেন।
