শুভাবরি ওয়েব ডেস্ক, ২ অগাস্ট, কলকাতা :
গলফিন কমপ্লেক্স, দক্ষিণ কলকাতার একটি বর্ধিষ্নু অঞ্চল। দূরদর্শন কেন্দ্র কলকাতা স্থাপনার প্রায় সাথে সাথেই এই নগরীটি গড়ে ওঠে। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বর্ধিষ্নু মানুষেরা এইখানে বিভিন্ন স্তরের ফ্ল্যাট কিনে বসবাস করতে আরম্ভ করেন।

পেরিয়ে গেছে বাম জমা না পেরিয়ে গেছে তৃণমূল জমানা। ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সাউথ সিটি মল, উঠে গেছে উষা কোম্পানি। পাশাপাশি, এই কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন রেস্টুরেন্ট এবং শরীর চর্চার প্রতিষ্ঠান যুগের সাথে তাল মিলিয়ে তৈরি হয়।

শুরুতে যা কিছু তৈরি হয়েছিল সবকিছু পুরসভার সঠিক আইন মেনেই তৈরি হয়েছিল। কিন্তু গত ১০ বছরে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কলকাতা পৌরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের এই বর্ধিষ্নু অঞ্চলটির পৌর প্রতিনিধি বেনিয়মে বাড়ি এবং বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠানগুলোকে তৈরি করার সুযোগ করে দিয়েছেন। ফুটপাতের একেবারে গা ঘেঁষে তৈরি হয়েছে রেস্টুরেন্টগুলো।

আগে এগুলো দেখার কেউ ছিল না। কিন্তু নতুন সরকার তো এসব দিকে নজর দিচ্ছেন। রাজ্যে পুরমন্ত্রী কি এবার এদিকে নজর দেবেন, নিয়মের বেড়াজালে দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত এই অঞ্চলটি কি সরকারি নিয়ম মেনে চলবে, নাকি “যেইসে থে”?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *