শুভাবরি ওয়েব ডেস্ক, ১০ জুলাই, কলকাতা:
দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত বেসরকারি হসপিটাল নারায়ানা সুপার স্পেশালিটি হসপিটাল, যেটি মুকুন্দপুরে অবস্থিত। ভারতের বিভিন্ন রাজ্য থেকে তো বটেই, প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এই হসপিটাল থেকে চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। এই হসপিটাল কে কেন্দ্র করে শুরু হয়েছে বাজার, গেস্ট হাউস, বিভিন্ন ওষুধের দোকান, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড।

কলকাতা পৌরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই হসপিটালের পার্শ্ববর্তী রাস্তা গুলো কিন্তু হসপিটালের অনুকূলে একেবারেই নয়। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলেই সেখানে জল ভরে উঠছে আর তার উপর দিয়েই চলছে স্কুটার, চার চাকার গাড়ি, কখনো এম্বুলেন্স।

রাস্তাঘাটের এই এই হাল কেন সেটি নিয়ে আশেপাশে মানুষের কোন হেলদোল নেই। কারণ তারা শুধু ব্যবসা আর অর্থ উপার্জন বিষয়টি বোঝেন। কিন্তু যে সমস্ত রোগীরা এখানে অন্য রাজ্য থেকে আসেন, তারা কিন্তু কলকাতার রাস্তার এই হত দরিদ্র হাল চাক্ষুস করে যাচ্ছেন। প্রতিবেশী দেশ থেকে যারা চিকিৎসা পাবেন বলে আসেন, তারাও কিন্তু কল্লোলিনী কলকাতার এক নগ্ন রূপ দেখে যাচ্ছেন। কিন্তু চোখে পড়ছে না পুরসভা এবং রাজ্যের প্রশাসনিক কর্তাদের। আর কতদিন এই গুরুত্বপূর্ণ জায়গাটি রাস্তা এবং খারাপ অবস্থায় থাকে এখন সেটাই দেখার।