ওয়েব ডেস্ক; ১৪ আগস্ট: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করল বৈষ্ণবনগর থানার অধীনস্থ কুমভীরা আউটপোস্টের (OP) পুলিশ। ১২ আগস্ট অভিযানে উদ্ধার হয়েছে ৫০০ টাকার তিনটি বান্ডিলে প্রায় ১,৫০,০০০ (দেড় লক্ষ) টাকার জাল নোট। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর কুমভীরা ওপি-র ভারপ্রাপ্ত আধিকারিক (OC) স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ও যথাযথ ভিডিওগ্রাফি বজায় রেখে একটি বিশেষ অভিযান চালান।
অভিযানটি চালানো হয় বৈষ্ণবনগর থানার অন্তর্গত দৌলতপুর এলাকায় অবস্থিত এক বাড়িতে।
ঘরের সানশেডের ওপর রাখা একটি স্প্রেয়িং মেশিনের (Spraying Machine) নিচ থেকে সেলোটেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহভাজন প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলতেই সেখান থেকে ৫০০ টাকা জাল নোটের ৩টি বান্ডিল পাওয়া যায়, যার মোট অঙ্ক প্রায় ১,৫০,০০০ টাকা।
এই জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই পুলিশ দু’জনকে গ্রেফতার করে:
মমতাজ শেখ (৭৫) — পিতা: ঝোরু শেখ
ফিরোজ আলম (৪৫) — পিতা: মমতাজ শেখ
উভয় ধৃতই দৌলতপুর, পোস্ট- সবদলপুর, থানা- বৈষ্ণবনগর, জেলা- মালদার বাসিন্দা।
তদন্ত চলছে ।
