ওয়েব ডেস্ক; ২৮ এফএফ44জলশক্তি মন্ত্রকের জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের সচিব ভি এল কাঁথা রাও-এর নেতৃত্বে ভারতের একটি প্রতিনিধিদল ২৪-২৭ ফেব্রুয়ারি ভুটান সফর করেন। প্রতিনিধিদলে আসাম ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা ছাড়াও ডব্লিউএপিসিওএস লিমিটেডের সদস্যরাও ছিলেন। দুই দেশের আধিকারিকরা পুনাতসাংছু-১ জলবিদ্যুৎ প্রকল্পের কাজের পর্যালোচনা করেছেন।
২৫ ফেব্রুয়ারি বৈঠকে ভারত ও ভুটানের মধ্যে বন্যা সংক্রান্ত ব্যবস্থাপনা এবং এর পূর্বাভাস নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির বিষয়ে প্রয়োজনীয় তথ্য আদানপ্রদান, জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা এবং হিমবাহের সম্প্রসারণের কারণে উদ্ভূত বন্যা নিয়েও তাঁরা মতবিনিময় করেন। এই সফর জলসম্পদ ব্যবস্থাপনা, বন্যার পূর্বাভাস এবং নদীর উপত্যকার বিষয়ে তথ্যের আদানপ্রদান নিশ্চিত করবে। রাও ভুটানের শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ও ল্যাংপো জেম শেরিং-এর সঙ্গে বৈঠক করেছেন। তিনি পুনাথসাংছু-১ এবং ২ জলবিদ্যুৎ প্রকল্প দুটিও ঘুরে দেখেন।
