ওয়েব ডেস্ক; ২০ আগস্ট: ভারতীয় তটরক্ষকের সুবর্ণ জয়ন্তীর সঙ্গে সঙ্গতি রেখে ভারত ২০২৭-এর ফেব্রুয়ারিতে নতুন দিল্লিতে পঞ্চম কোস্ট গার্ড গ্লোবাল সামিট (সিজিজিএস)-এর আয়োজন করবে। প্রস্তুতির অঙ্গ হিসেবে ভারতীয় তটরক্ষক আজ হাইব্রিড মাধ্যমে পঞ্চম সিজিজিএস-এর ওয়ার্কিং লেভেল মিটিং (ডব্লুএলএম)-এর আয়োজন করে।

আলোচনায় জোর দেওয়া হয় আসন্ন শিখর সম্মেলনের মুখ্য প্রাতিষ্ঠানিক এবং সাংগঠনিক বিষয়গুলির ওপর, যার মধ্যে আছে সিজিজিএস বৈঠকের পথ নির্দেশের আরও সুচারুকরণ, তথ্য আদানপ্রদানের ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সিজিজিএস ওয়েবসাইটের আরও উন্নতি ও ব্যবস্থাপনা। আলোচনায় পেশাদারী দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং সেরা পদ্ধতির আরও আদানপ্রদানের মাধ্যমে সম্মিলিত সক্ষমতা বর্ধনকে আরও এগিয়ে নিয়ে যেতে পথের সন্ধান করা হল।

ওয়ার্কিং লেভেল মিটিং পঞ্চম সিজিজিএসের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করল এবং অংশগ্রহণকারী সমুদ্র সংস্থাগুলির মধ্যে আলোচনা ও সমন্বয়ের সুযোগ করে দিল। বৈঠকে ভবিষ্যতের সম্মিলিত মহড়ার জন্য প্রস্তাবিত অ্যাক্টিভিটি ক্যালেন্ডার পুনর্বিবেচনা করা হল। যার লক্ষ্য অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে সুস্থায়ী সহযোগিতার প্রসার এবং সমুদ্রে অংশীদারিত্বকে শক্তিশালী করা।

পঞ্চম সিজিজিএস ভারতের মহাসাগর দর্শনের একটি উল্লেখযোগ্য প্রকাশ হতে চলেছে। সহযোগিতা, অন্তর্ভুক্তি এবং দূরদর্শী সমুদ্র ব্যবস্থার প্রসারে ভারতের দায়বদ্ধতারও প্রকাশ ঘটবে। সুস্থায়ী যোগাযোগ এবং সম্মেলক উদ্যোগের মাধ্যমে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আন্তর্জাতিক প্রয়াসে অংশ নিতে দায়বদ্ধ আন্তর্জাতিক সমুদ্রপথে সুরক্ষা, নিরাপত্তা এবং কল্যাণের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *