ওয়েব ডেস্ক; ৯ আগস্ট; কলকাতা : আজ বুধবার সকালে সাড়ে আটটা নাগাদ ডালহৌসি অঞ্চলের এক নম্বর এনএস রোড বিল্ডিং এর ওপরের একাংশ ভেঙে পড়ে। রাস্তায় সেই সময় লোকজন খুব কম থাকায় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটেনি। দুপুরের দিকে কলকাতা কর্পোরেশন এবং ডিএমজি মিলিতভাবে বাকি যে অংশটি ঝুলেছিল সেই অংশটি ভেঙে ফেলে।
সূত্র মারফত জানা যাচ্ছে যে এই ১, এন এস রোড বিল্ডিং-এর নিচে বহু দোকান এবং সেই বিল্ডিং এর ভেতরে পঞ্চাশটিরও বেশি অফিস ভাড়ায় ছিল।
আপাতত প্রশাসন থেকে বিল্ডিং বন্ধ করে দেওয়া হয়।
বিল্ডিং এর সঙ্গেই থাকা এক দোকানের মালিকের বক্তব্য যে আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আগামী দিনে কিভাবে আমাদের চলবে সেই নিয়ে আমরা এখন থেকেই চিন্তিত। স্থানীয়দের বক্তব্য যে বহুদিন ধরেই বিল্ডিং এর কোনো রকম ভাবেই রক্ষণাবেক্ষণ হচ্ছিল না।
