ওয়েব ডেস্ক; ৪ জুন: ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক ২ জুন নতুন দিল্লিতে প্রযুক্তিগত সহযোগিতার জন্য স্বাক্ষরিত হলো ৷ এই সমঝোতা স্মারকটি সেন্টার অফ এক্সিলেন্স (মেরিন ইঞ্জি.), আইএনএস শিবাজি, লোনাভালা এবং ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটির দলগুলির দ্বারা প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও উন্নয়ন, সহযোগিতামূলক কোর্স, মাঠ পর্যায়ের সমস্যাগুলির সমাধানের ক্ষেত্রে সহযোগিতার জন্য পদ্ধতি নির্ধারণ করে।

এই সমঝোতা স্মারকে সই করেন ভাইস অ্যাডমিরাল সন্দীপ নাইথানি, ম্যাটেরিয়ালের প্রধান এবং ডঃ মালিনী ভি শঙ্কর, আইএএস (retd), ভাইস চ্যান্সেলর ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি।