ওয়েব ডেস্ক; ৩ মার্চ : প্রতিরক্ষা মন্ত্রক, ৩ মার্চ, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য ছয়টি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) Mk-III (মেরিটাইম রোল) এবং ভারতীয় নৌবাহিনীর জন্য সারফেস-টু-এয়ার ভার্টিক্যাল লঞ্চ-শটিল মিসাইল অধিগ্রহণের জন্য মোট ৫,০৮৩ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লির সাউথ ব্লকে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং-এর উপস্থিতিতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়।