ওয়েব ডেস্ক; ২২ জানুয়ারি : মঙ্গলবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জম্মদিন উপলক্ষে ছুটির দিন মেট্রো পরিষেবা কেমন থাকবে জেনে নেওয়া যাক। ওই দিন নর্থ সাউথ করিডোরে (ব্লু লাইনে) সারাদিন ২৮৮ টি পরিষেবার পরিবর্তে মোট ২৩৪ টি মেট্রো চলবে ।

তবে ওই দিন দিনের প্রথম এবং শেষ পরিষেবার কোনো পরিবর্তন হবে না ।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে একথা জানানো হয়েছে।