ওয়েব ডেস্ক; কলকাতা , ২৩ ফেব্রুয়ারী : অমৃত ভারত স্টেশন প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে মধ্যমগ্রাম স্টেশনটির পুনঃউন্নয়ন ও আধুনিকীকরনের কাজ বর্তমানে পুরোদমে চলছে। যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং সামগ্রিক পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগটি ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে চিহ্নিত স্টেশনগুলিকে পুনরুন্নয়নের লক্ষে সামগ্রিকভাবে জোর দেওয়া হয়েছে । মধ্যমগ্রাম স্টেশনের পুনঃ উন্নয়নের জন্য মোট বরাদ্দ অর্থ ১৩.২৭ কোটি টাকা ।
শিয়ালদহ – বনগাঁ সেকশনে অবস্থিত মধ্যমগ্রাম স্টেশনটি কলকাতা শহরতলির রেলওয়ে ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। স্টেশনটি কলকাতা এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর উভয়েরই নিকটে হওয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে , যা স্থানীয় জনগণের সেবা করে এবং বিমানবন্দর ও শিয়ালদহ স্টেশনে সুবিধাজনক অ্যাক্সেস প্রদান করে এবং বৃহত্তর অঞ্চল জুড়ে যাত্রীদের জন্য উন্নত সংযোগ নিশ্চিত করে।
পুনঃউন্নয়ন প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে:
- বিদ্যমান সম্মুখভাগের উন্নতি
- সার্কুলেটিং এরিয়ার উন্নতি
- টয়লেট, ওয়েটিং হল, বেঞ্চ, আলো, পাখা ইত্যাদির পরিবর্তন
- স্ট্যান্ডার্ড সাইনেজ
- গ্রানাইট দ্বারা নির্মিত প্ল্যাটফর্ম মেঝে
- কংকোর্স এরিয়ার উন্নয়ন
- এনার্জি সংরক্ষণের জন্য সোলার প্লেটস
- সাইনেজ
- ট্রেন তথ্য প্রদর্শন বোর্ড এবং PA সিস্টেম কৌশিক মিত্র, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, “সমাপ্তির পরে, সংস্কার করা মধ্যমগ্রাম স্টেশনটি অত্যাধুনিক সুবিধাযুক্ত হবে , যা যাত্রীদের জন্য ব্যাপকভাবে উন্নত ভ্রমণ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেবে। এই প্রচেষ্টা রেলওয়ের পরিকাঠামোর আধুনিকীকরণ এবং অঞ্চল জুড়ে বিরামহীন সংযোগ বৃদ্ধির প্রতি আমাদের প্রতিশ্রুতির উপর জোর দেয়।“
