শুভাবরি ওয়েব ডেস্ক, ৮ এপ্রিল, কলকাতা:
ধর্মীয় উৎসবে রাজনৈতিক হস্তক্ষেপ ঘটানোর অপচেষ্টা বন্ধ করতে, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এবং সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক ব্যর্থতাকে ধিক্কার জানাতে আজ কলকাতার পার্ক সার্কাস থেকে ধর্মতলার লেলিন মূর্তি অবধি এক মহামিছিলের আয়োজন করেছিল রাজ্য বামফ্রন্টের নেতৃবৃন্দ।
কলকাতা জেলা বামফ্রন্টের ডাকে এই মিছিলের সম্মুখভাগ থেকে আজ নেতৃত্ব দিলেন বামফ্রন্টের প্রবীণ নেতা রামচন্দ্র ডোম, রবিন দেব, প্রবীর দেব, কল্লোল মজুমদার, প্রমূখ। বেলা তিনটের সময় পার্ক সার্কাস থেকে এই মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে ধর্মতলার লেনিন মূর্তির সামনে এসে পৌঁছোয় বিকেল সাড়ে চারটায়।
