ওয়েব ডেস্ক; ২৭ সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মহাসড়ক সম্প্রসারণ এবং বিহারে রেল লাইন ডবল করার কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

এক্স সমাজ মাধ্যমে একটি পোস্টে অমিত শাহ বলেছেন, মোদী সরকার আজ বিহারকে ৬,০১৪ কোটি ৩১ লক্ষ টাকার সড়ক-রেল সংক্রান্ত উপহার দিয়েছে। কেন্দ্র ও রাজ্য স্তরে বিরোধী দলের সরকার থাকাকালীন দশকের পর দশক ধরে রেল এবং সড়কের মতো মৌলিক পরিকাঠামো ক্ষেত্রে বিহার অবহেলিত থেকেছে, আমাদের জোট সরকার যার পরিবর্তন করে “উন্নত বিহার”-এর রূপ দিয়েছে। মহাসড়ক সম্প্রসারণ এবং রেলওয়ে লাইন ডবল করার প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে বিহারের অগ্রগতি ত্বরাণ্বিত হবে। রাজ্যের কর্মসংস্থান ও শিল্পোন্নয়নের গতি নতুন মাত্রা পাবে বলে তিনি জানিয়েছেন।