শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ সেপ্টেম্বর, কলকাতা:
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মালদা জেলার রতনপুর গ্রামের বাসিন্দা, রতনপুর গ্রামের বিশু পাসওয়ান (২৫) এর বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে। শুত্রমতি জানা গিয়েছে উদ্ধার করা হয়েছে একটি লোহার তৈরি পুরনো পিস্তল, যার বডি, ব্যারেল, ট্রিগার মেকানিজম কাঠের বাটসহ লাগানো, যার দৈর্ঘ্য প্রায় ১৯ সেন্টিমিটার এবং এতে “অটোম্যাটিক পিস্তল, মেড ইন ইউএসএ” খোদাই করা আছে, একটি বড় আকারের তলোয়ার, কাঠের বাটসহ লাগানো, যার দৈর্ঘ্য প্রায় ৭৫ সেন্টিমিটার, একটি মাঝারি আকারের তলোয়ার, যার দৈর্ঘ্য প্রায় ৫০ সেন্টিমিটার, একটি লোহার তৈরি চিমটা, যার দৈর্ঘ্য প্রায় ৩২ সেন্টিমিটার। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।
