সৌম্যদীপ বেরা; শুভাবরি ওয়েবডেস্ক ,১৮ জানুয়ারী :- ‘ ‘ইন্দো বাংলা এন্টারটেনমেন্ট’ নিবেদিত, গৌতম মিত্র নির্দেশিত, এনায়েত হোসেন প্রযোজিত নতুন বাংলা মিউজিক ভিডিও অ্যালবাম ‘আগলে রাখিব’ আইবিএম’-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল। গীতিকার ও সঙ্গীত পরিচালক সুমন চ্যাটার্জির নির্দেশনায় শিল্পী কৌস্তভ শর্মা এর কণ্ঠে শুনবো আমারা এই গান । সাংবাদিক সম্মেলনে ‘আইবিএম’-এর তরফ থেকে এনায়েত হোসেন জানিয়েছেন, “আমাদের পরবর্তী নিবেদন রূপে আসতে চলেছে ‘মিষ্টি ঠোঁটের হাসি’।”
