শুভাবরি ওয়েব ডেস্ক, ১০ মার্চ, কলকাতা: ধর্মতলার ধর্না মঞ্চে প্রতিদিনই রাজনীতির বিভিন্ন ব্যক্তিত্ব এসে তাদের বিভিন্ন বক্তব্য রাখছেন। কখনো ধর্মীয় সম্প্রদায়, কখনো চলচ্চিত্র পরিচালক, কখনো ছাত্র নেত্রী, কখনো আবার রাজনৈতিক নেতা সবাই হাজির হচ্ছেন এই মঞ্চে।

আজ তৃণমূল কংগ্রেসের বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর ধর্নার পঞ্চম দিনে, ঠাকুর গুরুচাঁদের আবির্ভাব দিবসে ছুটি ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মন্দির সাজিয়ে ঠাকুরবাড়ির প্রাঙ্গণ সম্পূর্ণরূপে সজ্জিত করেছেন বলে।

ছাত্র নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ বলেন, বিজেপি তহবিল আটকে রেখে বাংলাকে তার জীবিকা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেছেন, সমস্ত বিজেপি শাসিত রাজ্য বাঙালিদের আক্রমণের জন্য জড়িত। শুভেন্দু অধিকারীর সমালোচনা করে বলেন, তিনি পশ্চিমবঙ্গ জুড়ে ক্রমাগত অস্থিরতা তৈরি করছেন।