শুভাবরি ওয়েব ডেস্ক, ৬ মার্চ, কলকাতা:
আজ ধর্মতলায় ধরনাতে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দীর্ঘদিন ধরে দাবি করেছিলেন, নির্বাচন কমিশন এস আই আর প্রক্রিয়ায় অনেক ভুল করেছেন। কোনরকম পূর্ব প্রস্তুতি ছাড়া একটি দীর্ঘকালীন কাজকে সল্পকলীন সময়ে করার মত এক প্রচেষ্টা রাজ্যের সরকারি কর্মীদের বিপদের মুখে ফেলে দিয়েছে।

এস আই আর সূচিতে যাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে তারা আসলে জীবিত। এমনই ২২ জন মানুষকে তিনি আজ ধরনা মঞ্চে উপস্থিত করলেন সংবাদ মাধ্যমের সামনে। উল্লেখযোগ্যভাবে এই ধরনা মঞ্চে উপস্থিত হয়েছেন সদ্য সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রতীকুর রহমান।

অন্যদিকে রাজ্যপালের দিল্লিতে গিয়ে হঠাৎ পদত্যাগ এবং তার জায়গায় একজন প্রাক্তন পুলিশ কর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে। ২০১১ তে বামফ্রন্ট বিদায় নগর আগে এভাবেই প্রাক্তন পুলিশকর্তা এম কে নারায়নকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠানো হয়েছিল। সেক্ষেত্রে জনমানুষে প্রশ্ন উঠে আসছে তাহলে কি আরেকটি পরিবর্তনের মুখোমুখি হতে চলেছে পশ্চিমবঙ্গ?