ওয়েব ডেস্ক; ২২ জুন: মেট্রোম্যান সায়ন্তন দাস, দেশের ৮১ তম গ্র্যান্ডমাস্টার SACC চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতে আবারও ভারতকে গর্বিত করলেন।
সাউথ এশিয়ান চেস কাউন্সিল (এসএসিসি) চ্যাম্পিয়নশিপ-২০২৩ (ওপেন) এ ২য় স্থান অর্জন করলেন। এই টুর্নামেন্টে নেপাল, ভারত, পাকিস্তান, ভুটান এবং বাংলাদেশের মোট ১০ জন খেলোয়াড় অংশ নিয়েছিল। দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিল (SACC) নেপালের ললিতপুরে ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চ্যাম্পিয়নশিপ দুইজন ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করে।
ফেব্রুয়ারিতে কান ওপেন, ২০২৩ জিতে ভারতের ৮১ তম গ্র্যান্ডমাস্টার হওয়ার পরে, সায়ন্তন মার্চ মাসে জার্মানিতে অনুষ্ঠিত চেসেমি ওপেন, ২০২৩ জিতেছে।
পি উদয় কুমার রেড্ডি, মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার সায়ন্তনকে এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতের টুর্নিগুলিতেও তিনি সাফল্য পাবেন।
