ওয়েব ডেস্ক; ৭ মার্চ : মেট্রো রেলওয়ের বাস্কেটবল দল আবারও সমস্ত মেট্রোম্যানকে গর্বিত করেছে!
এই দলটি ২৮শে ফেব্রুয়ারী থেকে ২রা মার্চ, পর্যন্ত ওড়িশার ভুবনেশ্বরের ইম্ফা পার্কে অনুষ্ঠিত ১৪তম যুবা বাস্কেটবল টুর্নামেন্ট, ২০২৫ জিতেছে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনালে মেট্রো বাস্কেটবল দল যুবা বাস্কেটবল ক্লাব, ভুবনেশ্বরকে পরাজিত করে।
মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই টুর্নামেন্ট জয়ের জন্য দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।