ওয়েব ডেস্ক; ১২ আগস্ট: মেট্রো রেলওয়ের মহিলা টেবিল-টেনিস দল আবার গর্বিত করলো। তারা ৬৯ তম অল ইন্ডিয়া রেলওয়ে টেবিল-টেনিস চ্যাম্পিয়নশিপের টিম চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এ ব্রোঞ্জ মেডেল জিতলো যা মালিগাঁও, গুয়াহাটিতে ৭ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হলো। সাতটি রেলওয়ে দল এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলো।
এই মহিলা টেবিল-টেনিস দলের সদস্যরা হলেন শ্রেয়া ঘোষ, অনুশ্রী হাজরা, রূপসা ভট্টাচার্য, মৌমিতা দত্ত এবং পয়মন্তী বৈশ্য। তৃতীয়, চতুর্থ স্থান নির্ধারণ ম্যাচে, মেট্রো ইভস ওয়েস্টার্ন রেলওয়ে ইভসকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তারা
মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই টুর্নামেন্টে তাদের পারফরম্যান্সের জন্য সমস্ত দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
