ওয়েব ডেস্ক; ১৫ জুলাই : মেট্রো রেলওয়ে তার লক্ষ লক্ষ যাত্রীদের জন্য নিরাপদ এবং সুরক্ষিত পরিষেবা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সকল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির নির্দেশ অনুসারে, মেট্রো কর্মীদের যথাযথ এবং আপডেটেড প্রশিক্ষণ প্রদানের জন্য নিয়মিতভাবে নিয়মিত মক ড্রিল, টিউটোরিয়াল, বিশেষ সেশন ইত্যাদি আয়োজন করা হচ্ছে। একটি অনন্য উদ্যোগে, মেট্রো কর্তৃপক্ষ ১৪ থেকে ১৮ জুলাই নোয়াপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে একটি স্ট্রেস ম্যানেজমেন্ট ক্যাম্পের আয়োজন করেছে। এই ক্যাম্পে মোটরম্যান, টেকনিশিয়ান, সিনিয়র ট্র্যাফিক সহকারী, ট্র্যাফিক সহকারী, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, সেফটি কাউন্সেলররা অংশগ্রহণ করছেন।

এই ক্যাম্পটি মানসিক সুস্থতা বৃদ্ধি, চাপ কমানো এবং কর্মীদের দক্ষতা উন্নত করার জন্য আয়োজন করা হচ্ছে। এই ক্যাম্পে, শ্রী শ্রী রবি শঙ্কর কর্তৃক প্রতিষ্ঠিত ‘আর্ট অফ লিভিং’-এর উপর পাঠদান করা হচ্ছে যা মেট্রো কর্মীদের জন্য টেনশন এবং স্ট্রেস বস্টার হিসেবে কাজ করবে।

পাঁচ দিনব্যাপী এই শিবিরে অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি অভিজ্ঞ প্রশিক্ষকদের সজাগ দৃষ্টিতে যোগব্যায়াম, ধ্যান, সুদর্শন ক্রিয়া ইত্যাদি অনুশীলন করছেন যাতে তারা চাপমুক্ত থাকতে পারেন এবং যেকোনো পরিস্থিতি শান্তভাবে মোকাবেলা করতে পারেন।