ওয়েব ডেস্ক; ২৪ মে ; কলকাতা: ব্লু লাইনে আজ ২৪ মে থেকে রাতে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই মেট্রো পরিষেবা রাত ১১টায় যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে পাওয়া যাবে । যাত্রাপথে পরিষেবা দু’টি সমস্ত স্টেশনে থামবে। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার টোকেন, স্মার্ট কার্ড বিক্রির জন্য খোলা থাকবে।