ওয়েব ডেস্ক; ২১ মার্চ : গত ২০ মার্চ ‘মেট্রো রেল ভবনে’ বিশিষ্ট রেল সেবা পুরস্কার (VRSP), ২০২৫-এর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেট্রো রেলের মহাব্যবস্থাপক শুভ্রাংশু এস. মিশ্র, MRWWO-এর সভানেত্রী মধুমিতা মিশ্রের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে, মিশ্র—বিভাগীয় প্রধানদের (Principal Head of Departments) সকলের সাথে নিয়ে—মেট্রো রেলের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ও প্রশংসনীয় সেবা প্রদানকারী সেরা কর্মী ও আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেন।

মেট্রো রেলের মহাব্যবস্থাপক নোয়াপাড়া শপস (Noapara shops), কালীঘাট মেট্রো স্টেশন ইত্যাদি সহ বিভিন্ন বিভাগের পাঁচটি দলের হাতে ‘দক্ষতা শিল্ড’ (Efficiency Shields) তুলে দেন।

এই অনুষ্ঠানে মেট্রো রেলের সকল বরিষ্ঠ আধিকারিক এবং কর্মী ইউনিয়ন ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়, মিশ্র পুরস্কারপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানান এবং বলেন যে, এই পুরস্কারগুলি বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অনুকরণীয় সেবারই এক বিশেষ স্বীকৃতি। মেট্রো রেলের সামগ্রিক উন্নতির ধারা বজায় রাখার ক্ষেত্রে সকল কর্মীর অবদানের জন্য তিনি তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন।