ওয়েব ডেস্ক ; ২ জুন : এবছর মে মাসে দেশে পণ্য ও পরিষেবা কর বাবদ মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১.৭৩ লক্ষ কোটি টাকা। গত বছর অর্থাৎ ২০২৩-এর মে মাসের তুলনায় এই পরিমাণ ১০ শতাংশ বেশি।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে মে মাস পর্যন্ত জিএসটি বাবদ মোট রাজস্ব সংগৃহীত হয়েছে ৩.৮৩ লক্ষ কোটি টাকা, যা কিনা গত অর্থবর্ষের সমতুল সময়কালের তুলনায় ১১.৩ শতাংশ বেশি।
