ওয়েব ডেস্ক; ৮ জুন : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, মোদী সরকার দরিদ্র মানুষদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে থাকে। গত ১২ বছরে সরকার দেশের কোটি কোটি নাগরিকের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিয়েছে, আর্থিক সুরক্ষা নিশ্চিত করেছে এবং অন্ন যোজনা, পিএম আবাস ও জন ধন-এর মতো বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ শাহ বলেছেন, “মোদী সরকার গরিব কল্যাণকে অগ্রাধিকার দিয়ে থাকে। #12YearsOfGaribKalyan-এ সরকার দেশের কোটি কোটি নাগরিকের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিয়েছে, আর্থিক সুরক্ষা নিশ্চিত করেছে এবং অন্ন যোজনা, পিএম আবাস, জন ধন, মুদ্রা ঋণ ও পিএম স্বনিধি-র মতো বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করেছে। মৌলিক পরিকাঠামো, সামাজিক সুরক্ষা এবং উন্নত জীবনযাত্রার মধ্য দিয়ে দেশের দরিদ্র মানুষদের অর্থনীতির মূল ধারার সঙ্গে যুক্ত করা হয়েছে, যা ‘বিকশিত ভারত’ গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী ভিতের কাজ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *