ওয়েব ডেস্ক; ৬ ডিসেম্বর : পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, ২০২৩-এর প্রার্থীদের সুবিধার্থে, মেট্রো রেলওয়ে ০৭ ডিসেম্বর (রবিবার) ব্লু লাইন এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা পরিচালনা করবে।

ব্লু লাইন

ব্লু লাইনে মেট্রো পরিষেবা সকাল ৮:০০ টা থেকে শুরু হবে। ওই দিন, এই করিডোরের সমগ্র অংশে ১৩০ টি পরিষেবার পরিবর্তে ১৩৬ টি পরিষেবা পরিচালিত হবে।

প্রথম পরিষেবা:

  • সকাল ৮ টায় দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (০৯:০০ টার পরিবর্তে)
  • সকাল ৮:০৪ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (০৯:০৪ টার পরিবর্তে)

গ্রীন লাইন

গ্রিন লাইনে মেট্রো পরিষেবা সকাল ৮:০০ টা থেকে শুরু হবে। ওই দিন, এই করিডোরের সমগ্র অংশে ১০৪ টি পরিষেবার পরিবর্তে ১১০ টি পরিষেবা পরিচালিত হবে।

প্রথম পরিষেবা:

•হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সকাল ০৮:০০ টায় (৯:০০ টার পরিবর্তে)

•সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত সকাল ০৮:০০ টায় (৯:০২ টার পরিবর্তে)

সেদিন ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।

রবিবার হওয়ায়, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে যথারীতি কোনও পরিষেবা পাওয়া যাবে না।