ওয়েব ডেস্ক; ১৬ মার্চ : মেট্রো রেলওয়ে আগামী ১৭ মার্চ রবিবার কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর স্টেশনগুলির মধ্যে মোট চারটি বিশেষ পরিষেবা চালাবে । এদিন (রবিবার) সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত Sub-Inspector in Subordinate Food & Supplies Service, Grade-III পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সুবিধার্থে এই পরিষেবা চালাবে মেট্রো।
এদিন সব মিলিয়ে ১৩০ টির পরিবর্তে ১৩৪ টি পরিষেবা চলবে।
প্রথম বিশেষ পরিষেবা:-
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৮ টা ; কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে সকাল ৮:১৫ ।
দ্বিতীয় বিশেষ পরিষেবা:-
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৮:২৮; কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে সকাল ৮:৪০।
এই পরিষেবাগুলির পরে, সাধারণ রবিবার পরিষেবা সেদিন সকাল ৯ টা থেকে শুরু হবে৷
শেষ পরিষেবার সময় অপরিবর্তিত রয়েছে।
