ওয়েব ডেস্ক; ১২ ডিসেম্বর : খুশির খবর স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য!
১৪ ডিসেম্বর (রবিবার) ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালাবে মেট্রো রেল। ঐদিন ব্লু লাইন ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে।
উভয় করিডরে সকাল ০৭টা থেকে ০৮টা পর্যন্ত ২০ মিনিট অন্তর পরিষেবা মিলবে। এরপর ০৮টা থেকে ০৯টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে ১৫ মিনিট অন্তর।
ব্লু লাইনে, প্রথম পরিষেবাটি দক্ষিনেশ্বর থেকে পাওয়া যাবে সকাল ০৭টায় এবং শহীদ ক্ষুদিরাম থেকে প্রথম পরিষেবাটি মিলবে ০৭:০৩ মিনিটে।
গ্রিন লাইনে, হাওড়া ময়দান এবং সল্ট লেক সেক্টর ফাইভ উভয় জায়গা থেকেই প্রথম পরিষেবাটি শুরু হবে সকাল ০৭টায়।
সকাল ০৯টা থেকে উভয় করিডরেই স্বাভাবিক রবিবারের পরিষেবা চালু হয়ে যাবে।
১৪ ডিসেম্বর ব্লু লাইনে ১৩০টির পরিবর্তে ১৪৪টি পরিষেবা চালানো হবে। গ্রিন লাইনে ১০৪টির পরিবর্তে ১১৮টি পরিষেবা চালানো হবে।
ঐদিন ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
ঐদিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা পাওয়া যাবে না।