ওয়েব ডেস্ক; ২৬ নভেম্বর : কৃষি ও কৃষককল্যাণ দপ্তর ২১ নভেম্বর, ২০২৫ পর্যন্ত রবি চাষের আওতায় আসা জমির খতিয়ান পেশ করেছে।

গম চাষের আওতায় ২০২৫-২৬ মরশুমে ১২৮.৩৭ লক্ষ হেক্টর জমি এসেছে। ২০২৪-২৫ বর্ষে পরিমাণটি ছিল ১০৭.০৯ লক্ষ হেক্টর – বৃদ্ধির অনুপাত ২১.২৭ শতাংশ।

ধান চাষের ক্ষেত্রে ২০২৫-২৬ মরশুমে ৮.২৬ লক্ষ হেক্টর জমি এসেছে। আগের বছরের ৭.৫৯ লক্ষ হেক্টরের তুলনায় ০.৬৭ শতাংশ বেশি।

৭৩.৩৬ লক্ষ হেক্টর জমি ২০২৫-২৬ মরশুমে ডাল চাষের আওতায় এসেছে। আগের বছর পরিমাণটি ছিল ৬৮.১৫ লক্ষ হেক্টর। এক্ষেত্রে বৃদ্ধির অনুপাত ৫.২১ শতাংশ।

শ্রী অন্ন বা মোটা দানাশস্যের আওতায় ২০২৫-২৬ মরশুমে এসেছে ১৯.৬৯ লক্ষ হেক্টর জমি। আগের বছরের ১৭.২৬ লক্ষ হেক্টরের তুলনায় ২.৪৪ শতাংশ বেশি।

তৈলবীজ চাষের আওতায় ২০২৫-২৬-এ এসেছে ৭৬.৬৪ লক্ষ হেক্টর জমি। আগের বছরে এই পরিমাণ ছিল ৭২.৬৯ লক্ষ হেক্টর – বৃদ্ধির অনুপাত ৩.৯৪ শতাংশ।

সার্বিকভাবে ২০২৪-২৫ মরশুমে রবি চাষের আওতায় ছিল ২৭২.৭৮ লক্ষ হেক্টর জমি। এই মরশুমে তা ৩৩.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০৬.৩১ লক্ষ হেক্টরে দাঁড়িয়েছে।